সোশ্যাল মিডিয়ায় মোদির ব্রিগেডের প্রচার শুরু করলেন হিরণ, যশ, পায়েলরা - The News Lion

সোশ্যাল মিডিয়ায় মোদির ব্রিগেডের প্রচার শুরু করলেন হিরণ, যশ, পায়েলরা

 



দি নিউজ লায়ন;   বিজেপির আজ প্রথম দুই দফার প্রার্থী তালিকা ঘোষণা করার কথা ছিল। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হল৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডে মোদীর সভার পরেই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা।  


তার প্রচারে এবার আসরে নেমে পড়েছেন বিজেপির তারকা প্রার্থীরা। ব্রিগেডের সমাবেশে যোগ দেওয়ার জন্য ডাক দিয়েছেন পায়েল সরকার, যশ দাশগুপ্ত, হিরণের মতো তারকারা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় প্রচারও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।



হ্য়াশ ট্য়াগে তাঁরা সকলেই ব্যবহার করেছেন #LokkhoSonarBangla এবং #DurnitiMuktoBangla। নরেন্দ্র মোদীর ব্রিগেড ভরাতে টুইট করেন একদা যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া হিরণের টুইট ''পায়ে পায়ে উড়িয়ে ধুলো। সবাই মিলে ব্রিগেড চলো। লক্ষ্য আত্মনির্ভর সোনার বাংলা''। সঙ্গে মোদীর ছবি লাগানো বিজেপির পোস্টার। ব্রিগেডের প্রচারের পাশাপাশি মোদীপাড়া নামে নতুন একটি অ্যাপের প্রচারও করছেন যশ। 


অন্যদিকে মোদীর ব্রিগেডের প্রচারে BJP-র পোস্টার টুইট করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকার। উল্লেখ্য, আগামী ৯ মার্চ মঙ্গলবার প্রথম দফার মনোনয়নের শেষ দিন। তার আগে রবিবার বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ২ দফার প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি বলে দলীয় সূত্রের খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.